বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে ৫ জঙ্গি আটক করেছে র‌্যাব

রাজধানীতে ৫ জঙ্গি আটক করেছে র‌্যাব

রাজধানীতে রাতভর অভিযান চালিয়ে পাঁচ জঙ্গি সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাট‍ালিয়নের (র‌্যাব) সদস্যরা। ২০ মার্চ দিবাগত রাতে র‌্যাব-১০ রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তর বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। ২১ মার্চ সকালে র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি (সহকারী পুলিশ সুপার) কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেন। কামরুল হাসান বলেন, সোমবার রাতভর অভিযান চালিয়ে পাঁচ জঙ্গি সদস্যকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে বলেও আশা করা হচ্ছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা। কারওয়ানবাজারের র‌্যাব মিডিয়া সেন্টার দুপুর ১টার সংবাদ সম্মেলন করে এ বিষয়ে  বিস্তারিত জানানোর কথা রয়েছে

আরও পড়ুন

সর্বশেষ