ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার সকাল সাড়ে নয়টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তিনি সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডা. দিপু মনি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী ফারুক খান, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
এরপর সকাল সাড়ে ১১টা থেকে বিদেশী কূটনীতিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।




