বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়কখনো ফ্রেঞ্চ শিপন পরি না, আমাদের তাঁতীদের তৈরি কাপড়ই পরি

কখনো ফ্রেঞ্চ শিপন পরি না, আমাদের তাঁতীদের তৈরি কাপড়ই পরি

দেশে তৈরি কাপড়, বিশেষ করে তাঁতীদের বোনা কাপড়ের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজে সবসময় বাংলাদেশে তৈরি কাপড় পরেন জানিয়ে নারী-পুরুষ সবাইকে দেশে তৈরি পোষাক পরারও পরামর্শ দেন। ১৯ মার্চ দুপুরে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনিস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে তাঁতী লীগের সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সভাপতি বলেন, সবাই লক্ষ্য করেছেন, তাঁতী ভাইয়েরা লক্ষ্য করেছেন, আমি কিন্তু কখনো ফ্রেঞ্চ শিপন পরি না। বাংলাদেশে তৈরি, আমাদের তাঁতীদের তৈরি কাপড়ই সব সময় ব্যবহার করি। এটা সুতির কাপড় হোক, সিল্কের কাপড়, এমনকি খদ্দর শাড়ি আছে তাও পরি। তিনি বলেন, বিদেশে যত উপহার দেই। সেখানে উপহারের খাতায় কিন্তু সবসময় দেশে তৈরি কাপড় রাখি, উপহার দিয়ে থাকি। নারীদের পাশাপাশি পুরুষদেরও তাঁতীদের বোনা কাপড় ব্যবহারে উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, শাড়ি আমরা পরি। আমার তো মনে হয় ছেলেরাও শার্ট, পাঞ্জাবি সব কিছু তাঁতীদের তৈরি কাপড় থেকে পরতে পারে। এগুলো দেখতেও সুন্দর।
তাঁতী লীগকে তাঁতীদের কল্যাণে কাজ করার নির্দেশ দিয়ে শেখ হাসিনা বলেন, সম্মেলনে নতুন নেতৃত্ব আসবে। নেতা হয়ে বসে থাকলে চলবে না। তাঁতীদের কল্যাণে কাজ করতে হবে। তাদের সমস্যাগুলো দেখতে হবে। তাদের দিকে বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। তাঁতীদের সন্তানরা যেন লেখাপড়ার সঙ্গে ঐতিহ্যকে ধরে রাখতে পারে সেদিকে বিশেষ ‍দৃষ্টি দিতে সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, তাঁতী লীগকে বলবো সংগঠনকে গড়ে তুলতে হবে। উন্নয়নের যে কাজগুলো করছি। তার ব্যাপক প্রচার করতে হবে সমগ্র বাংলাদেশব্যাপী। আওয়ামী লীগের সকল সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, যে যে বিষয়ে সংগঠন করছে, সে সেই সম্প্রদায়ের মানুষের যেন কল্যাণ হয়, উন্নতি হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেবেন। তাদের সমস্যাগুলো বের করতে হবে, সমাধানের পথ দেখাতে হবে। ‘সংগঠন করা মানে নেতা হয়ে বসে থাকা না। প্রতিটি সংগঠনকে নীতি-আর্দশ মেনে চলারও নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি।
আরও পড়ুন

সর্বশেষ