শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা বিনিময়

রাষ্ট্রপতির ঈদের শুভেচ্ছা বিনিময়

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদুল ফিতরের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

রাষ্ট্রপতি শুক্রবার বঙ্গভবনে মুসলমানদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের বলেন, “আমি এই দিনে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানাই।”

তিনি দেশের প্রত্যেকের সুখী ও সমৃদ্ধ জীবন কামনাসহ বিশ্বের সকল মানুষের প্রতি ঈদরে শুভেচ্ছা জানান।

আবদুল হামিদ বলেন, “রমজান আমাদের লোভ, পরচর্চা, মিথ্যাচারিতা ও কপটাচরণের ঊর্ধ্বে থাকার শিক্ষা দেয়।”
তিনি সত্যিকার মানুষ হতে পবিত্র রমজানের শিক্ষায় জীবন গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার গ্রহণে সবার প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশিদা খানম সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকদের জন্য এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মুজ্জাম্মেল হোসেইন, মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও প্রতিমন্ত্রীবর্গ এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দনে।

এছাড়া সুপ্রিমকোর্টের বিচারপতিবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ, সম্পাদকবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সচিবগণ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যাঞ্চেলারবৃন্দ, শিক্ষাবিদ ও জাতীয় পদকপ্রাপ্ত ব্যক্তিবর্গ, সিনিয়র সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ ও এ অনুষ্ঠানে যোগ দেন।

কূটনীতিক, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রধানগণও এতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও তার স্ত্রী অতিথিদের অভ্যার্থনা জানান, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সবার সমৃদ্ধ জীবন কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ