রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আন্তর্জাতিক এটিএম (অটোমেটেড টেলার মেশিন) কার্ড জালিয়াতি চক্রের সক্রিয় ১১ সদস্যকে আটক করেছে র্যাব-১০। ১৫ মার্চ দুপুরে এ তথ্য জানিয়েছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. মিজানুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, মঙ্গলবার রাত থেকে অভিযান চালিয়ে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এই চক্রের ১১ সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে কারওয়ানবাজারে র্যাবের মিডিয়া সেন্টারে বেলা ১টার পর সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।



