বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়ওজনে ফাঁকি দিলে এক বছর জেল, লাখ টাকা জরিমানা

ওজনে ফাঁকি দিলে এক বছর জেল, লাখ টাকা জরিমানা

ওজনে কারচুপি বা ফাঁকি দিলে সর্বোচ্চ এক বছরের জেল এবং এক লাখ টাকার জরিমানার বিধান অন্তর্ভুক্ত করে ‘ওজন ও পরিমাপ আইন, ২০১৭’-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, প্রস্তাবিত আইনে মানদণ্ডহীন (নন-স্ট্যান্ডার্ড) বাটখারা ব্যবহার করলে ২০ হাজার জরিমানা এবং বাটখারা তৈরি করে ব্যবহার, বাজারজাতকরণ ও বহন করলে এক বছরের জেল ও এক লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ ছাড়া মানদণ্ডহীন বাটখারা ব্যবহার করে পণ্য রপ্তানি করলে দুই বছর জেল ও ৫০ হাজার টাকা জরিমানার বিধান এতে রয়েছে। সচিব জানান, এ আইনটির ভেটিংয়ের (যাচাই-বাছাই) শেষে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। প্রস্তাবটি মন্ত্রিসভায় উত্থাপন করে শিল্প মন্ত্রণালয়। এ ছাড়া ‘শিল্প প্রতিষ্ঠান জাতীয়করণ আইন, ২০১৭’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় বৈঠকে। এ ব্যাপারে সচিব শফিউল আলম জানান, ১৯৭২ সালের এ আইন হালনাগাদ করা হয়েছে। বিরাষ্ট্রীয়করণ হয়েছে, যেগুলোর সেগুলো আইনের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ১০৯টি প্রতিষ্ঠান আছে।

আরও পড়ুন

সর্বশেষ