বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনশিগগিরী ভূমি অফিসগুলোতে সিসি ক্যামেরা বসছে

শিগগিরী ভূমি অফিসগুলোতে সিসি ক্যামেরা বসছে

minister-visitগ্রাহক ভোগান্তি ও দালালদের দৌরাত্ম সরাসরি মন্ত্রণালয় থেকে নজরদারী করতে দেশের ভূমি অফিসগুলোতে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। রোববার দুপুরে বাকলিয়া ভূমি অফিসে ‘সারপ্রাইজ ভিজিট’ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে তিনি হাটহাজারীর চিকনদণ্ডী ভূমি অফিসে ‘সারপ্রাইজ ভিজিট’ করেন।  গ্রাহক ভোগান্তি ও দালালদের দৌরাত্ম পর্যবেক্ষণে চলতি মাসের সাতদিনের মাথায় আবারও সারপ্রাইজ ভিজিট করলেন মন্ত্রী। এ দুটি ভূমি অফিসে সারপ্রাইজ ভিজিটের সময় সাইফুজ্জামান চৌধুরী নামজারীর রেজিস্ট্রি বই সহ বিভিন্ন কাগজপত্র ঘেঁটে দেখেন।  পাশাপাশি সেবা নিতে আসা বিভিন্ন মানুষদের অভিযোগও শুনেন তিনি।

ভূমি প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে অনেক জায়গা থেকে অভিযোগ আসছে।  সেই হিসেবে আমিও ভিজিট করছি।  সেটা অব্যাহত রাখবো।  কারা কারা অনিয়মের সঙ্গে জড়িত তাদের বিষয়ে খোঁজখবর রাখছি। কিভাবে জানবেন কারা জড়িত-এমন প্রশ্নের জবাবে ভূমি প্রতিমন্ত্রী বলেন, আমরা সারাদেশের ভূমি অফিসগুলোতে সিসি টিভি বসানোর চিন্তা করছি। এর মাধ্যমে যেকোন সময়ে আমরা মন্ত্রণালয়ে বসে দেশের বিভিন্ন ভূমি অফিসগুলোতে নজরদারী করবো।  দেখবো অফিসগুলোতে কাদের আনাগোনা।  কারা কারা অনিয়ম করছে।  একদম গ্রাম পর্যায়ের ভূমি অফিসগুলোতেও তদারকি করবো এর মাধ্যমে। কবে নাগাদ এই প্রক্রিয়া কার্যকর হতে পারে’-এর উত্তরে মন্ত্রী বলেন, ‌ আমরা এ সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়নে উদ্যোগ নিয়েছি।  এই প্রকল্পের কাজ এগুচ্ছে।  শিগগিরী এটি কার্যকর হবে।  আরও চমক আসবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন

সর্বশেষ