বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিমানের টয়লেট থেকে ৬০টি সোনার বার উদ্ধার

বিমানের টয়লেট থেকে ৬০টি সোনার বার উদ্ধার

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিমানের টয়লেট থেকে ৬০টি সোনার বার উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বারগুলো উদ্ধার করা হয়। বিমানবন্দর কাস্টমস সূত্রে জানা যায়, রিজেন্ট এয়ারওয়েজের আরএক্স-৭২৪ ফ্লাইটের বিমান থেকে বারগুলো উদ্ধার করা হয়। এগুলোর ওজন ছয় কেজি ৯৬০ গ্রাম। বাজারমূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার আহসানুল কবির এনটিভি অনলাইনকে বিষয়টি জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ