রবিবার, নভেম্বর ১, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসাগরিকায় বেতন নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

সাগরিকায় বেতন নিয়ে পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ

নগরীর পাহাড়তলী থানার সাগরিকা এলাকায় জেন্টস্‌ এক্সপ্রেস নামের একটি তৈরি পোশাক কারখানায় বেতন নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে বেতন না পাওয়ায় মঙ্গলবার সকাল নয়টা থেকে শ্রমিকরা জড়ো হয়ে কারখানার সামনে ভিড় করে। পরে তারা বিক্ষোভ করতে থাকে। থেমে থেমে তাদের আন্দোলন চলতে থাকে দুপুর পর্যন্ত। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। বিক্ষুব্ধ শ্রমিকদের কয়েকজন জানান, জানুয়ারির ১০ তারিখ আমাদের বেতন পরিশোধ করার কথা ছিল। ওইদিন আমরা বেতনের জন্য আসলে কর্তৃপক্ষ ১২ জানুয়ারি আসতে বলেন। নির্ধারিত দিনে আমরা আসলে কর্তৃপক্ষ সময় পিছিয়ে আবারও ১৬ জানুয়ারি আসতে বলেন। কিন্তু এদিনও আমাদের বেতন পরিশোধ করা হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আন্দোলনে নেমেছি। তারা অভিযোগ করে বলেন, আন্দোলন করার সময় পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করে। বিষয়ে পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, উভয়পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ