শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়টি-টোয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তান

টি-টোয়েন্টি সিরিজ জিতলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

উমর আকমলের ব্যাটিং পারফরমেন্স ও পাক বোলাদের বোলিং তোপে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ১১ রানে জয় পেয়েছে পাকিস্তান। টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের ২-০ তে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান। সফরকারীরা প্রথম ম্যাচ জিতেছিল দুই উইকেটে।

পাকিস্তান: ১৩৫/৭ (২০ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১২৪/৯ (২০ ওভার)
ফল: পাকিস্তান ১১ রানে জয়ী

কিংসটাউনে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ব্যাট করতে নেমে ওপেনার আহমেদ শেহজাদের ৪৪  ও উমর আকমলের ৪৬ রান ছাড়া কেউই ব্যাট হাতে জ্বলে উঠতে পারেনি। ৭ উইকেট হারিয়ে ১৩৫ রানে তোলে পাকরা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুনিল নারিন তিন ও স্যামুয়েল বদ্রি দুটি উইকেট নেন।

১৩৬ রানে লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২৪ রান সংগ্রহ করতে পারে ক্যারিবীয়রা। মাত্র ১৭ রানে যখন চার উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিকরা তখন ডোয়াইন ব্র্যাভো ৩৫, সুনিল নারিন ২৮ ও কাইরন পোলার্ড ২৩ রান করে দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। পাকিস্তানি বোলারদের তোপে ১২৪ রানে থেমে যায় ক্যারিবীয়রা।

পাকিস্তানে পক্ষে দু’টি করে উইকেট নেন সোহেল তানভীর, জুলফিকার বাবর ও সাঈদ আজমল।

উমর আকমল ম্যাচ সেরা পুরস্কার পান। আর সিরিজ সেরা হন জুলফিকার বাবর। এই সিরিজ জিতে আইসিসি র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠেছে পাকিস্তান। জায়গাটি ছেড়ে দিয়ে ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ স্থানে। প্রথম স্থানে আছে শ্রীলঙ্কা।

আরও পড়ুন

সর্বশেষ