শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়অক্টোবরে ঢাকা-চট্টগ্রামে ৫ হাজার জিপিএস টেক্সিক্যাব

অক্টোবরে ঢাকা-চট্টগ্রামে ৫ হাজার জিপিএস টেক্সিক্যাব

ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে নামছে আধুনিক প্রযুক্তির ৫ হাজার টেক্সি ক্যাব। আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট এসব ক্যাব পরিচালনা করবে। অক্টোবরের মধ্যেই নামছে এসব গাড়ি। সোমবার বিকেলে রাজধানীর রমনা এলাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আন্তঃমন্ত্রণালয় সভায় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

ঈদে সড়কপথে যাতায়াতকারী যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে আন্ত:মন্ত্রণালয়ের এ সভায় উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী মুজিবুল হক, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ প্রমুখ। ওবায়দুল কাদের বলেন, ‘‘সাড়ে ৫ হাজারের মধ্যে সাড়ে ৩ হাজার ঢাকার জন্য এবং দেড় হাজার চট্টগ্র্রাম মহানগরীর জন্য। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত দক্ষ  কর্মকর্তা ও সেনাসদস্য এ সব টেক্সিক্যাব পরিচালনা করবেন।’’

তিনি জানান, আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট থেকে এ বিষয়ে একটি প্রস্তাব এসেছে। সোমবার যোগাযোগ মন্ত্রণালয় তার প্রাথমিক অনুমোদন দিয়েছে। তিনি বলেন, ‘‘এ সার্ভিস থেকে জনগণ ২৪ ঘণ্টা সেবা পাবেন। আধুনিক প্রযুক্তি ব্যবহারসহ জিপিএস(গ্লোবাল পজিশনিং সিস্টেম) প্রযুক্তি থাকবে প্রতিটি ট্যাক্সি ক্যাবে।’’

উল্লেখ্য, জিপিএস প্রযুক্তির মাধ্যমে গাড়ির অবস্থান এবং পথ চিহ্নিত করা যায়।

আরও পড়ুন

সর্বশেষ