শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বিচারবর্হিভূত হত্যা বন্ধে সরকারের পদক্ষেপ নেই: সুলতানা কামাল

বিচারবর্হিভূত হত্যা বন্ধে সরকারের পদক্ষেপ নেই: সুলতানা কামাল

বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বন্ধে কিংবা জড়িতদের বিরুদ্ধে কার্যকরে কোনো পদক্ষেপ নিচ্ছে না সরকার বলে জানিয়েছেন হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশের আহ্বায়ক সুলতানা কামাল। সোমবার রাজধানীর বিয়াম মিলনায়তনে মানবাধিকার সংক্রান্ত দিনব্যাপী কর্মশালায় তিনি এ কথা বলেন।

আন্তর্জাতিক পর্যায় থেকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে সব সুপারিশ এসেছে সেগুলো দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে সুলতানা কামাল বলেন, যে কারণেই গুমের ঘটনা সংগঠিত হউক না কেনো তার দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরো বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়ে তুলতে না পারলে বা কোনো কারণে সার্বিক মানবাধিকার পরিস্থির অবনতি হলে সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না।

এ কর্মশালা থেকে পাওয়া সুশারিশের সারসংক্ষেপ সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জমা দেয়া হবে বলেও জানান সুলতানা কামাল।

আরও পড়ুন

সর্বশেষ