বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিমানবন্দরে ৪২টি সোনার বারসহ যাত্রী আটক

বিমানবন্দরে ৪২টি সোনার বারসহ যাত্রী আটক

হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪২টি (৪ কেজি ৮৭০ গ্রাম) স্বর্ণের বারসহ জহিরুল ইসলাম নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ। ১৮ ডিসেম্বর রাত পৌনে ১০টার দিকে দুবাই থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আসা যাত্রীর কাছ থেকে এগুলো উদ্ধার করা হয়। ঢাকা কাস্টমস হাউজের সহকারী কমিশনার (এসি) এইচ এম আহসান কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টটসের প্রিভেনটিভ দলের সদস্যরা গ্রিন চ্যানেলের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। এসময় যাত্রী জহিরুল ইসলামকে সন্দেহ হলে গ্রিন চ্যানেল আসা মাত্রই চ্যালেঞ্জ করা হয়। পরে যাত্রীর শরীর তল্লাশি করে অন্তর্বাসের ভেতর থেকে ১০ তোলা ওজনের ৪২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক স্বর্ণের ওজন ৪ কেজি ৮৭০ গ্রাম। যার মূল্য ২ কোটি ৪০ লাখ টাকা বলেও জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ