নানা কর্মসূচির মধ্যদিয়ে আগামী ৩ নভেম্বর জেল হত্যা ও জাতীয় চারনেতা হত্যা দিবস পালন করবে আওয়ামী লীগ। ২৬ অক্টোবর বেলা ১১টার দিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির নবনির্বাচিত সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৭টায় ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে শ্রদ্ধা নিবেদন, পুষ্পস্তবক অর্পণ, স্মরণ সভা, সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিল, রাজশহীতে মোহাম্মদ কামরুজ্জামানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ।



