বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদরাজনীতিপাকিস্তানকে আমন্ত্রণ জানাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ

পাকিস্তানকে আমন্ত্রণ জানাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ

আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনে পাকিস্তানকে আমন্ত্রণ জানাবে না ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলটির পক্ষ থেকে বলা হয়, যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে সংসদে প্রকাশ্যে কথা বলে, সেই পাকিস্তানকে দলটি দাওয়াত করবে না। বৃহস্পতিবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলটির জাতীয় সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে উপকমিটির আহ্বায়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। আগামী ২২ ও ২৩ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২০তম ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ নাসিম বলেন, ‘কয়েকটি পত্রিকায় নিউজ এসেছে, পাকিস্তান থেকে নাকি কয়েকজন আসছে। পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। যারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে, একাত্তরের ঘাতকদের পক্ষে প্রকাশ্যে পার্লামেন্টে কথা বলে, সে পাকিস্তানকে দাওয়াত করার প্রশ্নই ওঠে না। কেউ দাওয়াত করেনি, করবেও না।

নাসিম আরও বলেন, ‘আমাদের আমন্ত্রণের কাজ চলছে। আমাদের আমন্ত্রিত অতিথিরা দাওয়াতপত্র গ্রহণ করে আসা কনফার্ম করলে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাব। এর আগে পত্রপত্রিকায় অনুমাননির্ভর কোনো নিউজ দেওয়া ঠিক হবে না। আমাদের জাতীয় কাউন্সিলে যাঁরা আসবেন, তাঁদের সুনির্দিষ্ট নামসহ আপনাদের জানাব। অভ্যর্থনা উপকমিটির সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ