চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২০ কেজি ওজনের স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করছে পুলিশ। একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বেসরকারী ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমানযোগে মধ্যপ্রাচ্যের একটি দেশ থেকে চট্টগ্রামে আসে মীর মো.শাহনেওয়াজ মুর্শেদ নামে এক যাত্রী। বিমানবন্দর থেকে পরে তাকে স্বর্ণের বারসহ আটক করে ইমিগ্রেশন পুলিশ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার মো.মইনউদ্দিন স্বর্ণের বার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, যাত্রী মীর মো.শাহনেওয়াজ মুর্শেদের ইউনাইটেড এয়ারওয়েজের বিমানে করে চট্টগ্রাম হয়ে ঢাকা যাবার কথা ছিল। ওই যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানে নাবিকরা তল্লাশি করে তার কাছে স্বর্ণের বার থাকার বিষয়টি নিশ্চিত হয়।
মুর্শেদের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায়।




