শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদআরো খবর......ব্যারিস্টার ফজলে নূর তাপসের শাশুড়ির ইন্তেকাল

ব্যারিস্টার ফজলে নূর তাপসের শাশুড়ির ইন্তেকাল

বিশেষ প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

ঢাকার ১২ আসনের এমপি (বর্তমান-১০) ব্যারিস্টার ফজলে নূর তাপসের শাশুড়ি আঞ্জুমান আরা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না—রাজেউন)। সোমবার বেলা ১২টার দিকে ঢাকার এ্যাপোলো হাসপাতালে মারা যান তিনি। তার বয়স  হয়েছিল ৭৩ বছর। মরহুমার স্বামীর নাম মুকিজ উদ্দীন। দীর্ঘ দিন থেকে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন অঞ্জুমান আরা বেগম।মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি। মরহুমার নামাজে জানাজা মঙ্গলবার বাদ জোহর ঢাকার এ্যালিফেন্ট রোডের বাইতুল মামুর জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে। মরহুমার আত্মার মাগফিরাত কামনায় সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার তাপস।মরহুমার মৃত্যুর খবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেখতে যান এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান

আরও পড়ুন

সর্বশেষ