মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদজাতীয়সৌদিতে শ্রমিক পাঠাতে অভিবাসনমূল্য নির্ধারণ করবে সরকার

সৌদিতে শ্রমিক পাঠাতে অভিবাসনমূল্য নির্ধারণ করবে সরকার

সদ্য উন্মুক্ত হওয়া সৌদি আরবের বাজারে শ্রমিক পাঠাতে অভিবাসনমূল্য নির্ধারণ করবে সরকার। সরকার নির্ধারিত খরচের অতিরিক্ত টাকা আদায় করলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৭ আগস্ট প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সম্প্রতি মন্ত্রী লেবানন ও জর্ডান সফর করেছেন। এ সফরের বিষয়ে জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। মন্ত্রী জানান, লেবানন ও জর্ডানে ডাক্তার, নার্স ও সেলসম্যানসহ বিভিন্ন খাতে শ্রমিক নেওয়ার আগ্রহ দেখিয়েছে। তবে মালয়েশিয়ার ব্যাপারে সরকার এখনো অন্ধকারে রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ