২০১৫ সালে আওয়ামী লীগ আয় করেছে ৭ কোটি ১১ লাখ ৬১ হাজার ৩৭৫ টাকা। ব্যয় করেছে ৩ কোটি ৭২ লাখ ৮১ হাজার ৪৬৯ টাকা। ১৬ আগস্ট দলের দুই সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন সচিবের কাছে এই বিবরণী জমা দেন। প্রতিনিধি দলের সদস্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী আবদুস সোবাহান গোলাপ সাংবাদিকদের বলেন, দলীয় সদস্যদের চাঁদা, উপ-নির্বাচনের ফরম বিক্রি, ব্যাংকের সুদ, অনুদান, পত্রিকা-প্রকাশনা বিজ্ঞাপণ বাবদ আয় থেকে এ অর্থ এসেছে। ব্যয়ের খাতগুলোর মধ্যে রয়েছে- কর্মচারীদের বেতন, ত্রাণ কার্যক্রম, বিভিন্ন কর্মসূচি, সভা ও জনসভা। এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান।



