বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপকল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী-ছেলেসহ পাঁচজনের রিমান্ড

কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী-ছেলেসহ পাঁচজনের রিমান্ড

পুলিশের কর্তব্যকাজে বাধা ও তথ্য গোপনের মামলায় কল্যাণপুরের তাজ মঞ্জিলের মালিকের স্ত্রী, ছেলেসহ পাঁচজনের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মহানগর হাকিম খুরশিদ আলম এ আদেশ দেন। এই পাঁচজন হলেন বাড়ির মালিকের স্ত্রী মমতাজ পারভীন, ছেলে মাজহারুল ইসলাম এবং তাঁর সহযোগী মাহফুজুল আনসার, মমিন উদ্দিন ও জাকির হোসেন। এ তথ্যের সত্যতা নিশ্চিত করে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা আলতাফ হোসেন  বলেন, গত ২৬ জুলাই কল্যাণপুরের জাহাজ বিল্ডিংয়ে (মূল নাম তাজ মঞ্জিল) পুলিশের অভিযানের সময় পুলিশের কর্তব্যকাজে বাধা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে। ২৬ জুলাই কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামের বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে নয় জঙ্গি নিহত হয়। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। পরে জঙ্গিদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপনের অভিযোগে বাড়ির মালিকের স্ত্রীসহ পাঁচজনকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে রিমান্ডে নেয় পুলিশ। পরে তাঁদের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার ও বাড়ি ভাড়ার বিষয়ে তথ্য গোপনের অভিযোগে পুলিশ এ মামলা করে। ২ আগস্ট ওই পাঁচজনকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মিরপুর মডেল থানার পরিদর্শক সাজ্জাদুর রহমান ১০ দিনের রিমান্ডের আবেদন জানান। ঢাকার মহানগর হাকিম ৭ আগস্ট (আজ) রিমান্ড শুনানির দিন ধার্য করেছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ