বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। যার মধ্যে ১৯ সদস্যের স্থায়ী কমিটির সদস্য ছাড়াও রয়েছেন চেয়ারপারসনের উপদেষ্টা ৭৩ জন, ভাইস চেয়ারম্যান ৩৫ এবং যুগ্ম মহাসচিব সাতজন। ০৬ আগস্ট বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করেন। এর পাশাপাশি ৭৩ সদস্যের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের নামও ঘোষণা করা হয়েছে। উপদেষ্টা পরিষদে কতজন থাকবেন, তা নির্ধারণ করবেন বিএনপি চেয়ারপারসন। শনিবার বিএনপি কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব নাম ঘোষণা করেন। বিএনপির নির্বাহী কমিটি, স্থায়ী কমিটি ও উপদেষ্টা পরিষদ মিলিয়ে মোট ৫৯২ জনের নাম ঘোষণা করা হয়েছে। ছাত্র ও যুব-বিষয়ক তিনটি পদ এখনো ফাঁকা। নির্বাহী কমিটিতে সম্পাদক বা কর্মকর্তা হিসেবে আছেন ২০৯ জন। নির্বাহী কমিটির সদস্য আছেন ২৯৩ জন।



