তিন সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি ডা. শাহাদাত হোসেন। এছাড়া সহ-সভাপতি আলহাজ আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর। ০৬ আগস্ট সাড়ে বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে কমিটি ঘোষণা করেন। এসময় ৫০২ সদস্য বিশিষ্ট বিএনপির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়। যাতে ১৯ সদস্যের স্থায়ী সদস্যরাও রয়েছেন।



