ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে নরসিংদীর খানাবাড়ি স্টেশনে পড়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ২৪ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে, ডাবল লাইন থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল পৌনে ১১টায় থানা বাড়ি রেল স্টেশন মাস্টার রফিকুল ইসলাম জানান, স্থানীয় রেলওয়ের একটি মেরামতকারী দল ইঞ্জিন সরিয়ে নিতে ব্যর্থ হয়েছে। এজন্য আখাউড়া থেকে একটি ইঞ্জিন আনা হচ্ছে। সেটি আনার পর বিকল ইঞ্জিনটি প্রতিস্থাপন করা হবে।



