বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়দেশে আইএস নেই, যারা আছে তারা আইএসের নামে জামায়াতের প্রেতাত্মা

দেশে আইএস নেই, যারা আছে তারা আইএসের নামে জামায়াতের প্রেতাত্মা

জঙ্গিদের জামিনের পক্ষে ওকালতনামা জমা না দিতে আইনজীবী সহকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। তিনি বলেছেন, ‘দেশে আইএস নেই, যারা আছে তারা আইএসের নামে জামায়াতের প্রেতাত্মা। মানবতাবিরোধী অপরাধীদের বিচার শেষ পর্যায়ে চলে এসেছে। এ বিচার যেন শেষ করতে না পারি, সেজন্যই এসব জঙ্গি হামলা চালানো হচ্ছে’।

২৩ জুলাই বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

আরও পড়ুন

সর্বশেষ