বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবগুড়ায় বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বগুড়ায় বাস ও অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

বগুড়ার সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস  ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে তিনজন যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো তিনজন। তবে হতাহতের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। ১৫ জুলাই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বগুড়া সদর থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) আসলাম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, পাবনা থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে ছেড়ে আসা সুরমা পরিবহণের একটি যাত্রীবাহী বাস ও শহরের মাদলা থেকে ছেড়ে যাওয়া সাবগ্রামমুখী অপর একটি সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

আরও পড়ুন

সর্বশেষ