কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় আসামি জাহিদুল হক তানিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া আহত অবস্থায় আটক আবু মুক্তাদিল সুস্থ হলেই তাকে আদালতে পাঠানার নির্দেশ দেওয়া হয়েছে। ১০ জুলাই রাতে কিশোরগঞ্জ ১ নম্বর আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুস সালাম এ রিমান্ড মঞ্জুর করেন। এ মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি-তদন্ত) মুর্শেদ জামান এ তথ্য নিশ্চিত করেছেন।



