বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন নিশা দেশাই

বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করলেন নিশা দেশাই

ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল। ১১ জুলাই সকাল পৌনে ১০টার দিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটের গুলশানের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যসহ কয়েকটি দেশের কূটনীতিকরা উপস্থিত ছিলেন বলে কূটনীতিক সূত্রে জানা গেছে।

এর আগে ১০ জুলাই সকালে নিশা দেশাই বিসওয়াল ঢাকায় পৌঁছান। এরপর বেলা সাড়ে ১২টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব শহীদুল হক ও বেলা ৩টায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন। এরপর সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠক করেন নিশা। সফর শেষে বাংলাদেশ থেকে কলোম্বো যাবেন নিশা। সেখানে রাজনীতিবিদ এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা, গণতান্ত্রিক রাষ্ট্র প্রসঙ্গে কথা বলবেন তিনি।

জানা যায়, এ মাসের শেষে ঢাকা সফরের কথা ছিলো নিশা দেশাইয়ের। তবে  গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দেশি-বিদেশি নাগরিক হত্যা ও কিশোরগঞ্জে হামলার প্রেক্ষাপটে তার সফর এগিয়ে আনা হয়েছে। সফরে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের বিষয়টি প্রাধান্য পাবে।

আরও পড়ুন

সর্বশেষ