বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়পিস টিভি বন্ধের সিদ্ধান্ত

পিস টিভি বন্ধের সিদ্ধান্ত

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার প্রেক্ষাপটে বাংলাদেশে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জাকির নায়েক পরিচালিত পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার সচিবালয়ে আইনশৃংখলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। তদন্তের পরই পিস টিভির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার, এ কথা জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। গুলশান এলাকায় বৈধ অনুমোদন ছাড়া যত্রতত্র হোটেল, রেস্টুরেন্ট, হাসপাতাল, স্কুল-কলেজ গড়ে উঠেছে, তা দ্রুত বন্ধের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, গুলশানে জঙ্গি হামলার পর বিদেশীদের নিরাপত্তাসহ সার্বিক নিরাপত্তা বিধানে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শিল্পমন্ত্রী বলেন, পুলিশকে আরো শক্তিশালী করার জন্য আধুনিক অস্ত্র কেনা হবে। এর আগে শনিবার দুপুরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, পিস টিভি সম্পর্কে কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে। এগুলো খতিয়ে দেখা হবে। তথ্যমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে ক্যাবল অপারেটরদের সংগঠন বাংলাদেশ কেবল ওনার্স অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মীর হোসেন আক্তারও জানিয়েছেন, তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। পিস টিভি সম্পর্কে তথ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, মন্ত্রণালয়ের অফিস খোলর পরই এ নিয়ে কাজ শুরু হবে। অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে আমরা সিদ্ধান্ত নেব।

আরও পড়ুন

সর্বশেষ