বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......লিও জেলার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

লিও জেলার উদ্যোগে বিশ্ব রক্তদাতা দিবস উদযাপন

Leo DistrictCelebrated World Blood Doner's Day 2016বিশ্ব  রক্ত দাতা দিবস  উদযাপন উপলক্ষ্যে আর্ন্তজাতিক যুব সেবা সংগঠন লিও জেলা ৩১৫ বি-৪ বাংলাদেশ ও  “উৎসাহ” সমাজ সেবা রক্তদান সংগঠনের যৌথ উদ্যোগে  জামাল খানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এক  বর্ণাঢ়্য কর্মসূচীর আয়োজন করা হয় । কর্মসূচীর মধ্যে ছিল রক্তদান বিষয়ক  সচেতনতা মূলক র‌্যালি, রক্তদানে সচেতনা মূলক লিফলেট বিতরণ, রক্তদানে সচেতনতামূলক কিছু শ্লোগান ও প্ল্যাকার্ড  প্রদর্শন ,রক্তদানে আগ্রহীদের ডাটা কালেকশন ইত্যাদি । উক্ত কর্মসূচীতে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে  কার্যক্রমের  উদ্ভোধন করেন লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশ এর মাননীয় জেলা গর্ভনর (নির্বাচিত)  লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিও ক্লাব চেয়ারপার্সন লায়ন কোহিনুর কামাল । আরো উপস্থিত ছিলেন লায়ন প্রকৌশলী আবদুল মোবিন ,নব নির্বাচিত লিও জেলা সভাপতি লিও খলিল উল্লাহ চৌধুরী সাকিব, হেড কোয়ার্টার লিও আনিসুর রহমান । লিও জেলার সভাপতি লিও মোহাম্মদ ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যক্রমে ধন্যবাদ ঞ্জাপন করেন  উৎসাহ” সমাজ সেবা রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা লিও হান্নান রাহুল । এর পর লায়ন্স জেলা গর্ভনর (নির্বাচিত)  লায়ন শাহ আলম বাবুল পিএমজেএফ এর নেতৃত্বে র‌্যালি শুরু হয় এবং চেরাগী পাহাড়ের মোড়ে এসে র‌্যালি সমাপ্তি হয় ।

আরও পড়ুন

সর্বশেষ