বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদটপট্রাক-পিকআপ সংঘর্ষে মুন্সীগঞ্জে নিহত ৩

ট্রাক-পিকআপ সংঘর্ষে মুন্সীগঞ্জে নিহত ৩

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলি কলাবাগান এলাকায় ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। ২৩ মে ভোর পৌনে ৫ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিরাজদিখান থানার উপ-পরিদর্শক (এসআই) তাজউদ্দিন আহাম্মেদ জানান, মাওয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী  পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে  ৩ জন নিহত ১৭ জন আহত হন। পিকআপ ভ্যানের আরোহীরা সবাই ঢাকার বাসিন্দা। আহতদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ