বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকা প্লাবিত

বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকা প্লাবিত

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’র আঘাতে বাঁশখালী উপজেলার উপকূলীয় এলাকা প্লাবিত হয়েছে। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় ভেঙে পড়েছে গাছপালা। সাগরের লোনা পানিতে ভেসে গেছে পুকুর। তবে লোকজনকে শনিবার সকালে আশ্রয় কেন্দ্রে আনা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মো.শামসুজ্জামান। তিনি বলেন, ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বাঁশখালী উপকূলে বেড়িবাঁধ বেয়ে পানি পড়ছে। বিভিন্ন অংশে বাঁধ বেঙে এলাকায় পানি ঢুকে পড়েছে।

ঝড়ো হাওয়ায় বাঁশখালীতে বিপুল পরিমান গাছপালা ও ঘরবাড়ি ভেঙে পড়েছে বলেও জানান উপজেলা নির্বাহি কর্মকর্তা। সকাল থেকেই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে বাঁশখালীতে।

এদিকে সন্দ্বীপ উপজেলার উপকূলীয় এলাকার কিছু কিছু অংশে পানি ঢুকে পড়েছে। ভেঙেছে গাছপালা ও ঘরবাড়ি। তবে লোকজনকে সকালেই আশ্রয়কেন্দ্রে আনা হয়েছে।

সন্দ্বীপ উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, কিছু কিছু অংশে বেড়িবাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এতে ওই এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। এছাড়া প্রচণ্ড বাতাসে গাছপালা ও ঘরবাড়ি ভেড়ে পড়েছে।

২১ মে দুপুর সাড়ে ১২টার কিছুক্ষণ পরে ঘূর্ণিঝড় রোয়ানু চট্টগ্রাম উপকূল ‍অতিক্রম করতে শুরু করে।  এসময় ঘূর্ণিঝড়ের একটানা গতিবেগ ছিল ৭০ থেকে ৮০ কিলোমিটার।

একই গতিবেগে ঘূর্ণিঝড় রোয়ানু বর্তমানে চট্টগ্রাম উপকূল অতিক্রম করে উত্তর-পূর্বদিকে মায়ানমারের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছেন নগরীর পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা আতিকুর রহমান।

আরও পড়ুন

সর্বশেষ