বিএনপির স্থানীয় কমিটির সদস্য ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের বিরুদ্ধে দুর্নীর্তির পাঁচ মামলা বাতিলে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। ১৯ মে দুপুরে বিচারপতি মো. রেজাউল হক ও মো. খুরশুদজ্জামানের হাইকোট বেঞ্চ এই রায় দেন। আইনজীবীরা জানিয়েছেন বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মামলা বাতিলে জমিরউদ্দিন সরকারের আবেদন গ্রহণ করলেও কনিষ্ঠ বিচারপতি আবেদন খারিজ করে দিয়েছেন।



