বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদজাতীয়রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় নিহত ৩

রাজধানীতে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় তিনজন মারা গেছেন।  ১৭ মে দিবাগত রাত থেকে ১৮ মে সকাল পর্যন্ত এসব সড়ক দুর্ঘটনা ঘটে। রাজধানীর ভাটারায় সড়ক দুর্ঘটনায় মাজেদা বেগম (৪০) নামে এক নারী মারা যান। ১৮ মে সকাল আনুমানিক ৮টায় এ ঘটনা ঘটে। মাজেদার স্বামী আলাউদ্দিন  জানান, ভাটারা থানাধীন নতুন বাজার বাঁশতলা এলাকায় রাস্তা পারাপারের সময় একটি যাত্রীবাহী বাস সজোরে তাকে ধাক্কা দেয়।

পরে মুমূর্ষ‍ু অবস্থায় মাজেদা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে রাজধানীর বেইলি রোডে সড়ক দুর্ঘটনা মোস্তাফিজুর রহমান আলীম নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ১৭ মে দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পথচারী বিপ্লব জানান, বেইলি রোড ক্রসিংয়ে আলীম সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় পড়ে ছিল। তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন।

পরে মৃত ব্যক্তির ভাই আরিফুর রহমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে মৃতদেহ শনাক্ত করেন। তিনি জানান, তাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া সদর থানা এলাকায়। তার ভাই আলীম গত ১০ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন বলেও জানান আফিফুর রহমান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজ্জামেল হক  জানান, লাশ দুটি মর্গে রাখা হয়েছে। অপরদিকে রাজধানীর শাহ আলী থানাধীন এলাকায় সড়ক দ‍ুর্ঘটনায় আব্দুল খালেক মীর (৪৫) নামে একজন ভ্যানচালক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

শাহ আলী থানার উপ-পরিদর্শক খোকন চন্দ্র দেবনাথ  বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এমন সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে যাই। তবে নিহত ব্যক্তি কোন ধরনের গাড়ি চাপায় মারা গেছেন তা নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদেন্তের জন্য লাশ ঢামেকে পাঠানো হয়েছে বলেও জানান খোকন চন্দ্র দেবনাথ।

আরও পড়ুন

সর্বশেষ