একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় নড়াইলের আবদুল ওহাব ও ওমর আলীকে কারাগারে পাঠিয়েছে অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। বুধবার বিচারপতি মোহম্মদ আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন বিচারপতির ট্রাইব্যুনাল -১ এই আদেশ দেন। এছাড়া অপর দুই মামলায় হবিগঞ্জের লিয়াকত আলি ও কিশোরগঞ্জের রজব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। বুধবার সকালে আবদুল ওহাব ও ওমর আলীকে আাদলতে হাজির করলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেয়।



