বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দক্ষিণ। মে ১৪ সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখার উপ-কমিশন‍ার (ডিসি) মারুফ হোসেন সরদার এ তথ্য জানান।

ডিবি সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাতে যাত্রাবাড়ী এলাকার ধনিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ট্রাকে তল্লাশি চালিয়ে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবাবহনকারী রাকিব ও নূরুজ্জামান নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। পরে যাত্রাবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও ডিবি সূত্রে জানা যায়।

আরও পড়ুন

সর্বশেষ