বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০২৬
প্রচ্ছদজাতীয়শাহজালাল বিমানবন্দরে সোনার বারসহ আটক ১

শাহজালাল বিমানবন্দরে সোনার বারসহ আটক ১

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮টি সোনার বার ও ১০০ গ্রাম গয়নাসহ মো. আবু বক্কর নামে একযাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস। ১৩ মে সাড়ে ৫টার দিকে তাকে আটক করা হয়। ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার রেজাউল করিম হিল্লোল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেল ৫টা ১৩ মিনিটে ইকে ৫৮৬ ফ্লাইটে দুবাই থেকে আবু বক্কর ঢাকায় আসেন। পরে তার গতিবিধি সন্দেহ হলে প্রিভেন্টিভ টিম লাগেজ ও আবু বকরের শরীরে তল্লাশ চালায়। এ সময় এসব স্বর্ণ উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৪৫ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

আরও পড়ুন

সর্বশেষ