বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েব্যবসায়ী সুজন হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড

ব্যবসায়ী সুজন হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড

কুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যবসায়ী সুজন হত্যার দায়ে তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- চান্দিনার সাইকোট গ্রামের মৃত মোস্তফার ছেলে আবুল কালাম (২৪), শাহজাহানের ছেলে সবুজ (২৪) ও আজমপাড়ার আব্দুল মান্নানের ছেলে মো. তৌফিক (২০)। বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ নুরুন্নাহার বেগম শিউলি এই রায় ঘোষণা করেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবু তাহের বলেন, মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধের জেরে ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর রাতে ব্যবসায়ী সুজনকে (২৬) ছুরিকাঘাত ও ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ