শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদখেলার সময়ন্যুড পোজ দিয়ে বিপাকে রাদওয়ান্সকা

ন্যুড পোজ দিয়ে বিপাকে রাদওয়ান্সকা

স্পোর্টস ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

বিশ্ব মহিলা টেনিস র‌্যাংকিংয়ে চতুর্থ পোল্যান্ডের আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা। ইএসপিএনের একটি সাময়িকীর প্রচ্ছদে ন্যুড পোজ দিয়ে বেশ বিপাকেই পড়েছেন এবারের উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছা এই আগ্নিয়েস্কা রাদওয়ান্সকা। এই অনৈতিক আচরণের জন্য রাদওয়ান্সকাকে সঙ্গে সঙ্গে সংগঠন থেকে বহিষ্কার করেছে পোলিশ ক্যাথলিক ইয়ুথ মুভমেন্ট। এই সংগঠনটির হয়ে বিজ্ঞাপন আর প্রচারে যুক্ত ছিলেন বিশ্বের চতুর্থ বাছাই এই টেনিস তারকা। ইএসপিএন সাময়িকীর ‘বডি’ ইস্যুর প্রচ্ছদে দেখা যায়, টেনিস বলভর্তি সুইমিংপুলের পাশে বসে আছেন নিরাভরণ রাদওয়ান্সকা। পোলিশ তারকার এই আচরণে রুষ্ট ক্যাথলিক যাজক মারেক জিউইক্কি বলেন, এটা খুবই লজ্জার যে, যীশু খ্রিষ্টের প্রতি ভালোবাসা প্রচার করা রাদওয়ান্সকা এখন মেয়েদের পণ্য হিসেবে দেখা পুরুষ মানসিকতার বিজ্ঞাপন করছে। ক্যাথলিক নিয়মে সংসার শুরু করে বাচ্চা লালন-পালন করতে চাইলে পোলিশ তারকাকে এই ছবিগুলো লজ্জায় লুকাতে হবে বলে মনে করেন এই যাজক। এক সময়কার কট্টর কমিউনিস্ট ভাবধারাপুষ্ট পোল্যান্ডের ৯০ শতাংশ বাসিন্দাই ক্যাথলিক খ্রিস্টান। ২০১২ সালে উইম্বলডনের ফাইনালে উঠা রাদওয়ান্সকাও দেশে পুরোদস্তুর ক্যাথলিক হিসেবে পরিচিত।

আরও পড়ুন

সর্বশেষ