রাজধানীতে হ্যালিসন ত্রিপুরা (২০) নামের এক চাকমা যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় তার ভাই সাইক্লোনিক ত্রিপুরাসহ সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দক্ষিণ কল্যাণপুরে এ ঘটনা ঘটে। নিহত হ্যালিসন ত্রিপুরা খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দশরথ কোমানের ছেলে। তিনি মোহাম্মদপুরের ২২/৪ নম্বর বাবর রোডের একটি বাসায় বসবাস করতেন। নিহতের ভাই সাইক্লোনিক জানায়, তাকে এবং তার দুই মামাকেসহ আটক করে রাখা হয়েছে। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে তা তারা বলতে পারছে না।
দারুস সালাম থানার উপপরিদর্শক (এসআই) রায়হান জানান, মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি।




