শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
প্রচ্ছদজাতীয়চুয়াডাঙ্গায় ‘অপহৃত’ কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

চুয়াডাঙ্গায় ‘অপহৃত’ কলেজছাত্রের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

ঝিনাইদহের কালীগঞ্জ থেকে ‘অপহৃত’ কলেজছাত্র সোহানূর রহমানের (১৬) গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় উদ্ধার করা হয়েছে। পরে সোহানূরের এক স্বজন লাশ শনাক্ত করেন। নিখোঁজের ১২ দিন পর বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের খাড়াগোদা গ্রামের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সোহানুর কালীগঞ্জের ঈশ্বরা গ্রামের মহাসিন আলীর ছেলে ও স্থানীয় শহিদ নূর আলী কলেজের প্রথম বর্ষের ছাত্র। তিতুদহ পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবদুর রশিদ বলেন, গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। গত ১০ এপ্রিল তাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ করেছিলেন সোহানুরের মা। তার মা পারভীনা বেগম বলেছিলেন, তার ছেলে সোহান কোনো রাজনীতির সঙ্গে জড়িত ছিল না। সে পড়ালেখা করে। এসএসসি পরীক্ষায় জিপিএ-৪.৩১ পেয়েছে। এরপর কালীগঞ্জ শহরের শহিদ নূর আলী কলেজে ভর্তি হয়েছে। তিনি আরও জানান, সোহানুর রহমানের বাবা ঢাকায় থাকেন। তার দুই ছেলে এক মেয়ে। কিন্তু এ অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ