শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদরাজনীতিকাউন্সিলের ২০ দিন পর বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

কাউন্সিলের ২০ দিন পর বিএনপির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা

কাউন্সিলের ২০ দিন পর বিএনপির নতুন কমিটির যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করা হয়েছে। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক লায়ন আসলাম চৌধুরীকে কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। প্রসঙ্গত, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া যুগ্ম মহাসচিব পদে সাতজন ও সাংগঠনিক সম্পাদক পদে আটজনকে মনোনীত করেছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ৯ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন মনোনীত যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের নাম ঘোষণা করেন।

নতুন যুগ্ম মহাসচিবরা হলেনব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, এডভোকেট মজিবুর রহমান সারোয়ার, এডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিবউননবী খান সোহেল, হারুনঅর রশিদ ও লায়ন আসলাম চৌধুরী। সাংগঠনিক সম্পাদকবৃন্দ হলেনঢাকা বিভাগে ফজলুল হক মিলন, চট্টগ্রাম বিভাগে ডা. শাহাদাত হোসেন, খুলনা বিভাগে নজরুল ইসলাম মঞ্জু, রাজশাহী বিভাগে এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বরিশাল বিভাগে বিলকিস জাহান শিরিন, রংপুর বিভাগে আসাদুল হাবিব হাবিব দুলু, ময়মনসিংহ বিভাগে সৈয়দ এমরান সাহেল প্রিন্স এবং প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শ্যামা ওবায়েদ। তবে সাংগঠনিক সম্পাদক পদে সিলেট বিভাগে কারো নাম ঘোষণা করা হয়নি।

সাতজন যুগ্ম মহাসচিবের মধ্যে আগের কমিটির এ এম মাহবুবউদ্দিন খোকনই শুধু রয়েছেন। বাকি সবাই নতুন। সাংগঠনিক সম্পাদকের আটটি পদে এবারই প্রথম নারীদের আনা হয়েছে। বিলকিস শিরীন ও শামা ওবায়েদ এই পদে এসেছেন। প্রয়াত মহাসচিব ওবায়দুর রহমানের মেয়ে শামার এই পদে আসাটা চমক হিসেবে দেখছেন বিএনপিকর্মীরা। কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে গত কয়েক বছর ধরে সক্রিয় তিনি। সাবেক সংসদ সদস্য বিলকিস শিরীন জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক। আগের সাংগঠনিক সম্পাদকদের মধ্যে কেবল মিলন ও দুলু এবারও একই পদে রয়েছেন। বাকি ছয়জনই নতুন। এর আগে, বেগম খালেদা জিয়া বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম মহাসচিব পদে রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ পদে মিজানুর রহমান সিনহাকে মনোনীত করেন। 

আরও পড়ুন

সর্বশেষ