শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ভেজাল খাদ্য প্রস্তুতকারককে জেলে দেখতে চাই

ভেজাল খাদ্য প্রস্তুতকারককে জেলে দেখতে চাই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, কিডনি রোগের জন্য ভেজাল খাদ্য দায়ী। গত ০৮ মার্চ অামার সিটি করপোরেশনে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে একজন ব্রিগেডিয়ার জেনারেল নিয়োগ পেয়েছেন। আমি তাকে বলেছি, ভেজাল খাদ্য প্রস্তুতকারক তিনজন শীর্ষ ব্যক্তিকে জেলে দেখতে চাই। তারা যতো বড় ক্ষমতাধর ব্যক্তিই হোন না কেন। ১০ মার্চ ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে বিশ্ব কিডনি দিবসের আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আলোচনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশনের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এম আর খান বলেন, পানিশূন্যতার কারণে ডায়রিয়া যেমন হয়, শিশুদের কিডনি রোগের ঝুঁকিও বাড়ে। তবে প্রথম অবস্থাতেই চিহ্নিত করা গেলে সহজেই প্রতিরোধ করা যায়। তিনি শহরে শিশুদের খেলার মাঠ, হাঁটার জায়গা তৈরির ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক রফিকুল আলমের সভাপতিত্বে অালোচনায় আরো অংশ নেন বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর-রশীদ, পেডিয়াট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন, মহাসচিব অধ্যাপক মোহাম্মদ হানিফ, বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের মহাসচিব অধ্যাপক ম. মহিবুর রহমান, ক্যাম্পসের সভাপতি অধ্যাপক এম এ সামাদ।

আরও পড়ুন

সর্বশেষ