শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েময়মনসিংহে সিরিজ বোমা হামলায় ৪ জেএমবি’র যাবজ্জীবন

ময়মনসিংহে সিরিজ বোমা হামলায় ৪ জেএমবি’র যাবজ্জীবন

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা বিস্ফোরণের ঘটনায় সময় ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) টিএসসি এলাকায় বোমা বিস্ফোরণের মামলায় চার জেএমবি সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। ১০ মার্চ দুপুরে ঢাকার দ্বিতীয় দ্রুতবিচার ট্রাইব্যুনালের বিচারক মমতাজ বেগম এ রায় ঘোষণা করেন। রায়ে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা জরিমানা, আনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আসামিরা হলেন- কাউসার আলম সুমন, ইউনূস মিয়া, মেহেদী হাবিব ও আশরাফুল ইসলাম। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সালাহউদ্দিন ওরফে সালেহিনসহ ৮ জনকে খালাস দেওয়া হয়েছে।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ