সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়রিভিউ আবেদন করবেন সাঈদী

রিভিউ আবেদন করবেন সাঈদী

রাষ্ট্রপক্ষের পরে আপিল মামলার রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন জানাবেন মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীও। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চূড়ান্ত রায়ের বিরুদ্ধে এ রিভিউ আবেদনে অভিযোগ থেকে অব্যাহতি ও খালাসের আরজি জানানো হবে। সাঈদীর সঙ্গে কাশিমপুর কারাগারে (হাইসিকিউরিটি ঢাকা কেন্দ্রীয় কারাগার, পার্ট-১) সাক্ষাত করতে গেলে আইনজীবীদের এ সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

১৩ জানুয়ারি বেলা পৌনে দুইটার দিকে তার সঙ্গে সাক্ষাত করতে কাশিমপুর কারাগারে যান সাঈদীর চার আইনজীবী অ্যাডভোকেট তাজুল ইসলাম, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট ইউসুফ আলী ও অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।  এক ঘণ্টা সাক্ষাত শেষে বের হয়ে অ্যাডভোকেট সাইফুর রহমান মোবাইলে জানান, দেলাওয়ার হোসাইন সাঈদী রিভিউ আবেদন জানাতে বলেছেন। এ বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছেন তিনি। গত ৩১ ডিসেম্বর সাঈদীর আপিল মামলার ৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। অন্য ৪ বিচারপতি হচ্ছেন, বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী। আইন অনুসারে ওইদিন থেকে ১৫ দিনের (১৪ জানুয়ারি) মধ্যে রিভিউ আবেদনের সুযোগ রয়েছে। তবে সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেছেন, তারা পূর্ণাঙ্গ রায়ের কপি পেয়েছেন ৩ জানুয়ারি। সে হিসেবে ১৮ জানুয়ারি পর্যন্ত সময় পাবেন।

আরও পড়ুন

সর্বশেষ