শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন৪০ হাজার ইয়াবাসহ এক ‘সাংবাদিক’ এবং তার স্ত্রীকে গ্রেফতার

৪০ হাজার ইয়াবাসহ এক ‘সাংবাদিক’ এবং তার স্ত্রীকে গ্রেফতার

নগরীতে ৪০ হাজার ইয়াবাসহ এক ‘সাংবাদিক’ এবং তার স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ১৪ ডিসেম্বর বেলা সোয়া ১২টার দিকে তাদের নগরীর কোতয়ালি থানার ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোড থেকে আটক করা হয়েছে। আটক দু’জন হল, মোহাম্মদ সেলিম (৩২) ও তার স্ত্রী মুন্নি আক্তার (২৭)। আটক সেলিম একটি প্রতিষ্ঠিত টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের কর্মকর্তারা।  কক্সবাজারের স্থানীয় সূত্রেও সেলিমের পেশাগত পরিচয় নিশ্চিত হওয়া গেছে।  সেলিম কক্সবাজার থেকে প্রকাশিত একটি পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক বলেও সূত্র জানিয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ অঞ্চলের পরিদর্শক মোহাম্মদ ইব্রাহিম বলেন, কক্সবাজার থেকে একটি নোহা মাইক্রোবাসে করে সেলিম ও মুন্নি চট্টগ্রামে হয়ে ঢাকা যাচ্ছিলেন।  গাড়িতে রাখা লাগেজের ভেতরে কম্বলে ইয়াবা আছে বলে আমাদের কাছে তথ্য ছিল। ‘গাড়ি যখন মেরিনার্স রোড পার হচ্ছিল তখন আমরা সেটির গতিরোধ করি।  এরপর সেখানে তল্লাশি চালিয়ে কম্বলের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করি।  এসময় সে নিজেকে গাজী টিভির সাংবাদিক পরিচয় দেয়।  আমরা তাকে আমাদের কার্যালয়ে নিয়ে এসেছি। ’ বলেন ইব্রাহিম। এ ঘটনায় কোতয়ালি থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে ইব্রাহিম জানিয়েছেন।এদিকে ইয়াবাসহ আটকের পর মোহাম্মদ সেলিমকে চাকুরিচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন গাজী টেলিভিশনের হেড অব নিউজ মেজবাহ আহমেদ। সংবাদ প্রকাশের পর টেলিফোনে বিষয়টি নিশ্চিত করেছেন মেজবাহ আহমেদ।

আরও পড়ুন

সর্বশেষ