চট্টগ্রাম বন্দরে দুবাই থেকে আসা একটি কন্টেইনার থেকে একটি এয়ারগান উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। ১৩ নভেম্বর রাত ১১টার দিকে এয়ারগানটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক জাকির হোসেন। তিনি জানান, জাহাজ থেকে পণ্য নামিয়ে সাত নম্বর শেডে রাখার পর গোপন সংবাদের ভিত্তিতে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় এয়ারগানটি উদ্ধার করা হয়। কন্টেইনারটি সিলগালা করে বন্দরে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে। ১৪ ডিসেম্বর আরও তল্লাশি চালানো হবে বলে জানান জাকির হোসেন।



