জ্বালানি সচিব আবু বকর সিদ্দিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর ৪টা ৫৫ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। বিষয়টি জানান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন। তিনি বলেন, হৃদরোগ ও ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হলে তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার গ্রামের বাড়ি শরীয়তপুরের নরিয়া উপজেলার কেদারপুর গ্রামে।



