মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদআরো খবর......সাক্ষাৎ পেতে আবেদন নিয়ে কারাফটকে আইনজীবী

সাক্ষাৎ পেতে আবেদন নিয়ে কারাফটকে আইনজীবী

যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর সাক্ষাৎ পেতে একটি আবেদন নিয়ে কারাগারে এসেছেন তার আইনজীবী অ্যাডভোকেট হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী। শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে তিনি ওই লিখিত আবেদনটি নিয়ে কারাফটকে পৌঁছান। হুজ্জাতুল ইসলাম খান আল ফেসানী জানান, তিনি সাকা চৌধুরীর সাক্ষাৎ পেতে আবেদন নিয়ে কারাগারে এসেছেন। কারাফটকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে আবেদনটি দিলে জানানো হয়, জেল সুপার নামাজে গেছেন। তিনি এলেই বিষয়টি জানানো হবে। তবে, ওই কর্মকর্তা সাকার আইনজীবীর আবেদনটি গ্রহণ করেননি।

আরও পড়ুন

সর্বশেষ