মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েএমপি রানাকে গ্রেফতারে বাধা নেই

এমপি রানাকে গ্রেফতারে বাধা নেই

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল-৩ আসনের সরকার দলীয় এমপি আমানুর রহমান খান রানা এবং তার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমান মুক্তিকে আত্মসমর্পণের নির্দেশনা দিয়ে হাইকোর্টের দেয়া রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল নিষ্পত্তি করে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি নাজমুন আরা সুলতানার নেতৃত্বাধিন তিন সদস্যের বেঞ্চ এ রায় দেন।এ রায়ের ফলে এমপি রানা ও তার ভাই শহিদুরকে গ্রেফতারে কোন বাধা নেই বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।গত বছরের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের নেতা ফারুক আহমেদের গুলিবিদ্ধ মরদেহ তার কলেজপাড়া এলাকার বাসার কাছ থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী নাহার আহমেদ বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন।পরে মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলায় অধিকতর তদন্ত শেষে আমানুর রহমান খান রানা ও তার ভাই টাঙ্গাইল পৌরসভার মেয়র শহিদুর রহমানকে আসামি করে অভিযোগপত্র দেয় তদন্ত কর্মকর্তা।গত ১৪ জুলাই এই মামলায় জামিন আবেদন করলে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ ওই দুইজনকে দুই সপ্তাহের মধ্যে আত্মসর্মপণের নির্দেশ দেন।এর বিরুদ্ধে আপিলে যান রাষ্ট্রপক্ষ। আজ হাইকোর্টের আদেশ বাতিল করে দেন আপিল বিভাগ।
  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ