মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদরাজনীতিফখরুলের জামিন প্রশ্নে শুনানি শেষ রায় ১৬ নভেম্বর

ফখরুলের জামিন প্রশ্নে শুনানি শেষ রায় ১৬ নভেম্বর

রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থায়ী জামিন প্রশ্নে রুলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে রায়ের জন্য সোমবার (১৬ নভেম্বর) দিন ঠিক করেছেন হাইকোর্ট। বুধবার  সকালে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চে রুলের শুনানি হয়। শুনানি শুরু করেন ফখরুলের আইনজীবী জয়নুল আবেদীন। শুনানিতে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক ও খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির। এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ। সে অনুসারে বুধবার সকালে রুল শুনানি শুরু হয়। আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে বিচারিক আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান। চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।

আরও পড়ুন

সর্বশেষ